নোয়াখালীতে মাদক কারবারিদের দুই গ্রুপে গোলাগুলি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২১ | ৩:৫৮
Link Copied Successfully!

নোয়াখালীর সদর উপজেলায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মাদক কারবারি দু’গ্রুপের মধ্যে গোলাগুলিতে মো. রুবেল (২৭) নামে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের হাকিমপুর ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মো. রুবেল উপজেলার দাদপুর ইউনিয়নের মো. হানিফের ছেলে। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দাদপুর ইউনিয়নে মাদক কারবার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিপন গ্রুপ আর কসাই জহির গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বুধবার রাত ১১টার দিকে উভয় গ্রুপের সদস্যরা গোলাগুলিতে লিপ্ত হয়।

এতে রুবেল নামে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় এলাকাবাসী গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যায়।

সুধারম থানার ওসি মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ রুবেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা