কচুয়ায় শ্রেণী কক্ষে ফিরেছে শিক্ষার্থীরা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২১ | ৯:৪৯
Link Copied Successfully!

মহামারি করোনা ভাইরাসের সংক্রমনের কারণে টানা দেড় বছর পর রোববার (১২ সেপ্টেম্বর) খুলেছে সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়ার সকল স্কুল-কলেজ ও মাদ্রাসা।

এ যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে ঈদ আনন্দ। স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী কক্ষে প্রবেশ করছে শিক্ষার্থীরা, তাদের মধ্যে ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্যতা।শ্রেণী কক্ষে সরকারি নির্দেশনা মেনে শিক্ষার্থীদের মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটেইজার ব্যবহার ও স্বাস্থ্যবিধি অনুযায়ী সামাজিক দূরূত্ব বজায় রেখে পাঠদান করছেন শিক্ষকরা। এদিকে দীর্ঘ দিন পর শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে এসে বন্ধু-বান্ধবের সাথে দেখা হয়ে উৎসব ও আনন্দে মেতে উঠেছেন। এতে শিক্ষার্থীতে প্রাণ ফিরে পেয়েছে কচুয়া উপজেলার সকল স্কুল কলেজ ও মাদ্রাসা। শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা ফিরে আসলেও আতঙ্ক বিরাজ করেছে অভিভাবকদের। তাই সতর্কতার সহিত সরকারি নির্দেশনা অনুযায়ী পাঠদান কর্মসূচির পালন করার পরামর্শ দিয়েছেন সুশীল সমাজ।

কচুয়া উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সভাপতি ওমর খৈয়াম বাগদাদী রুমি জানান, শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মোতাবেক সামাজিক দূরূত্ব বজায় রেখে পাঠ দান করা হচ্ছে এবং শ্রেণীকক্ষে প্রবেশের পূর্বে সকল ছাত্রছাত্রীদের মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটেইজার ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব