
স্বাস্থ্যবিধি মানছে কিনা স্কুল পরিদর্শন করলেন ইউএনও মোমেনা আক্তার


শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে হাজীগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা দেখতে উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
সরকারের নির্দেশনা মোতাবেক আজ ১২ সেপ্টেম্বর থেকে খুলেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও মানতে হবে সরকারি বিধিনিষেধ। সরকারি বিধিনিষেধ লঙ্ঘন করলেই কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে বলেও জানান শিক্ষা মন্ত্রণালয়। তারই ন্যায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়ও রয়েছে একই রকম নির্দেশনা। তাই দেখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার পপুলার বিডিনিউজকে জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারি বিধিনিষেধ মানা হচ্ছে কিনা তা আমরা নজরে রাখবো। তাছাড়া দীর্ঘ ১৮ মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে এতে আমরা আনন্দিত। তবে সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পাঠদান ও গ্রহণ করতে হবে।





























