
বন্যাকবলিত অঞ্চলে শিক্ষা কার্যক্রম বন্ধ, বিকল্প ব্যবস্থার উদ্যোগ
Link Copied Successfully!


দেশের সব স্কুল-কলেজ খুললেও শুরু করতে পারছে না বন্যাকবলিত এলাকার ৮৫টি প্রতিষ্ঠান। তবে পানি নেমে গেলে সঙ্গে সঙ্গেই পাঠদান শুরু কথা জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধানরা।
বন্যাকবলিত ১৩ জেলায় ক্ষতিগ্রস্ত বহু শিক্ষাপ্রতিষ্ঠান। করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে দেড় বছর পর স্কুল-কলেজ খোলার উদ্যোগ নেয়া হলেও অনেক এলাকায় এখনও পানি না নামায় ক্লাস শুরু করা যাচ্ছে না।
শ্রেণিকক্ষে এখনও বন্যার পানি থাকায় টাঙ্গাইলে ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু করা যাচ্ছে না।


গাজীপুরের কালিয়াকৈরে নিম্নাঞ্চলের ২০টি স্কুল দুই সপ্তাহ ধরে বন্যার পানিতে তলিয়ে। এসব স্কুলে শিক্ষা কার্যক্রম শুরু করা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
বন্যার কারণে বিকল্প উপায়ে পাঠদান হচ্ছে সিরাজগঞ্জে চরাঞ্চলের বন্যায় ২৫টি ও জামালপুরের দুটি স্কুলে।
সূত্র:জাগরন
R/N




























