ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক যানবাহন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২১ | ৬:১০
Link Copied Successfully!

উজানের পানি নামতে শুরু করায় গত দুই দিনে পদ্মা-মেঘনার পানি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে নদীর স্রোত। এমন পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল।

এদিকে ফেরি চলাচলের বিঘ্ন হওয়ায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আলুর বাজার ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় আছে ৪ শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন। অন্যদিকে এই নৌপথ পারি দিতে অতিরিক্ত পাঁচ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে ফেরিগুলো।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, শরীয়তপুর-চাঁদপুর নৌ-পথে যানবাহন পারাপারের জন্য ৬টি ফেরি রয়েছে। মেঘনা নদীতে স্রোত বৃদ্ধি পাওয়ায় কিশোরী, কামিনী ও কস্তুরি ফেরিগুলো স্রোতের বিপরীতে চলাচল করতে পারছে না

বিজ্ঞাপন

শরীয়তপুরের নরসিংহপুর থেকে ফেরিগুলো ৫ কিলোমিটার উজানে গিয়ে চাঁদপুরের দিকে যাচ্ছে। এতে আড়াই থেকে ৩ ঘণ্টা সময় বেশি লাগে। ফেরি পারাপার অব্যাহত থাকলে প্রতিদিন পাঁচ শতাধিক গাড়ির জায়গায় ৩০০ গাড়ি পারাপার করতে হচ্ছে। ফলে ঘাটের উভয় পাড়েই যানজটের সৃষ্টি হয়েছে।

ঘাটে আটকে পড়া ট্রাকচালক লোকমান হোসেন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে যানজট। বাংলাবাজার-শিমুলিয়া ঘাট এখন বন্ধ থাকায় আমাদের দূর্ভোগ অনেক বেড়েছে। তাই নরসিংহপুর আলুবাজার ঘাট হয়ে চট্টগ্রামের দিকে রওনা হই। এখানেও স্রোতের তীব্রতায় ফেরি চলাচল স্বাভাবিক নেই। ফলে সময় ঠিক রেখে গন্তব্যে যেতে পারছি না।

ঘাটের ইজারাদার ও চরসেনসাস ইউনিয়নের চেয়ারম্যান জিতু মিয়া জানায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য পদ্মা ও মেঘনা নদীর ফেরিঘাটগুলো গুরুত্বপূর্ণ। এ নৌপথে অনেক পুরাতন ও দুর্বল ফেরি চলাচল করে। ফলে বর্ষাকালে স্রোতের তীব্রতা বাড়লেই ফেরি চলাচলে ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন বলেন, স্রোতে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া বাংলাবাজার-শিমুলিয়া ঘাট বন্ধ থাকায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। তাই যানবাহন পারাপারে সমস্যা হচ্ছে। তবে স্রোতের তীব্রতা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

সূত্র: ইত্তেফাক

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা