শাকিব খানের হাত ধরেই ঢালিউডে আগমন শবনম বুবলীর

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২১ | ১২:০৭
Link Copied Successfully!

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের হাত ধরেই ঢালিউডে আগমন হয়েছে শবনম বুবলীর। ক্যারিয়ারে যে ক’টি মুক্তিপ্রাপ্ত সিনেমায় অভিনয় করেছেন সব ক’টির নায়কই ছিলো শাকিব খান। তাই সমালোচকরা বলতেন, শাকিব ছাড়া অন্য কারও সঙ্গে অভিনয়ের সুযোগ নেই বুবলীর। কিন্তু সমালোচকদের সেই ধারণা বদলে দিলেন ঢালিউডের এ নায়িকা। নায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধে ‘ক্যাসিনো’ নামে একটি ছবিতে অভিনয় করে বুঝিয়ে দিলেন, শাকিব ছাড়াও তিনি চলতে পারে। তবে শাকিবের প্রতি কৃতজ্ঞতাবোধ কিন্তু একটুও কমেনি তার।

এদিকে দীর্ঘ বিরতি কাটিয়ে অভিনয়ে নিয়মিত হয়েছেন শবনম বুবলী। একের পর এক নতুন ছবিতে যুক্ত হচ্ছেন। পাশাপাশি টিভি বিজ্ঞাপনেও সরব। করোনাকালেও নিয়মিত শুটিংয়ে দেখা যাচ্ছে তাকে। যে সময় অন্য অনেক তারকাশিল্পীর হাতে সিনেমা নেই, সে সময় বুবলী ব্যতিক্রম। প্রত্যাশার চেয়েও প্রাপ্তিতে পূর্ণ হয়ে উঠছে তার অভিনয় ক্যারিয়ার। এক কথায় বলা যায়, বুবলীর বৃহস্পতি এখন তুঙ্গে। বর্তমান কাজের তালিকায় রয়েছে তপু খানের পরিচালনায় ‘লিডার’ এবং মো. ইকবালের পরিচালনায় ‘রিভেঞ্জ’।

সিনেমা দুটির শুটিং চলমান। এ ছাড়া শাহীন সুমনের পরিচালনায় ‘বিদ্রোহী’ ও আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় ‘চোখ’ নামের দুটি সিনেমারও শুটিং করেছেন সাম্প্রতিক সময়ে। মুক্তির অপেক্ষায় আছে সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাসিনো’ সিনেমাটি। এ ছাড়া গত ঈদের পর ‘তালাশ’ নামের একটি সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। সব মিলিয়ে দারুণ সময় কাটছে এ নায়িকার । এ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনার মধ্যেও আমি যেভাবে কাজ করছি, আমার এসব অর্জনই হয়েছে দর্শকের জন্য। তারা আমাকে সমর্থন করেন এবং উৎসাহ দেন বলেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। এ ছাড়া পরিচালক, প্রযোজক এবং সহশিল্পীদের অবদানও আছে আমার অভিনয় ক্যারিয়ার এগিয়ে নেওয়ার পেছনে। সবার শুভ কামনায় আমি আগামী দিনগুলোতেও যেন ভালো অভিনয় করতে পারি, সে প্রত্যাশা করছি।’

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর

HO/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা