চাঁদপুরে শিক্ষা-প্রতিষ্ঠান গুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২১ | ১১:৪৬
Link Copied Successfully!

চাঁদপুরে করোনা সংক্রমনের কারণে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকারি নির্দেশনায় আগামি ১২ সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল-কলেজ।

সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা শিক্ষা-প্রতিষ্ঠান গুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।

সরকার ঘোষিত ১৯ দফা মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং পাঠদানের প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নে ব্যস্ত সময় পার করছেন শিক্ষক-কর্মচারীরা। দায়িত্বশীলরা অনলাইন এবং অফলাইনে প্রস্তুতির সার্বিক কার্যক্রম তদারকি করছেন।

বিজ্ঞাপন

সরকারি ঘোষণার পর থেকেই চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী চাঁদপুর হাসান আলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল খোলার প্রস্তুতি শুরু হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিক ও সহকারি শিক্ষিকারা ব্যস্ত সময় পার করছেন স্কুলে বসে। ওদিকে শ্রেণিকক্ষ সহ পুরো স্কুল পরিচ্ছন্ন করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের ভেতর ও বাহির আরো পরিষ্কার করা হচ্ছে।

জেলা শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দিন পাটওয়ারী বলেন, জেলায় মোট মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা আছে ৫৩৭টি। এর মধ্যে কলেজ ৩৯টি, স্কুল অ্যান্ড কলেজ ১৭টি, মাধ্যমিক স্কুল ২৮০টি, মাদ্রাসা ২০১ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চারটি।

এসব প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থী তিন লাখেরও বেশি। এরমধ্যে এক লাখ ২৪ হাজার ছাত্র এবং ছাত্রী রয়েছে এক লাখ ৭৫ হাজার। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এখন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পাঠদান শুরু করতে আমাদের প্রস্তুতি আছে।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা