চাঁদপুরে মেঘনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২১ | ১:১৮
Link Copied Successfully!

চাঁদপুরে মেঘনার পানি জোয়ারের সময় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে এ জেলার চাঁদপুর সদর,হাইমচর,মতলব চরাঞ্চলসহ নদীতীরবর্তী শহরের নিচু এলাকা এবং বহু গ্রামেরর রাস্তাঘাট,ফসলি জমি পানিতে ডুবে গেছে। তবে জোয়ারে পানি বাড়লেও ভাটার সময় সেই পানি আবার নেমেও যাচ্ছে।

মেঘনা নদীতে জোয়ারে পানি বৃদ্ধি পেয়ে চাঁদপুর হরিনা ও শরিয়তপুর আলুবাজার ফেরিঘাটের র‌্যাম ও রাস্তা ডুবে গেছে। এতে ওই ঘাট দুটি দিয়ে যানবাহন ফেরিতে উঠা নামায় সমস্যা হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন চালক ও যাত্রীরা।

সরজমিনে হরিনাঘাটে গিয়ে দেখা গিয়েছে  হাঁটু পরিমান পানি ডিঙ্গিয়ে চরম দূর্ভোগের মধ্যে গাড়িগুলোকে ফেরিতে উঠানামা করতে হচ্ছে ঝুকির মধ্যে। এ পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে যানবাহন বিকল হয়ে ফেরি পারাপার বন্ধ হবার আশঙ্কা দেখা দিওয়ার পরিস্থিতি বিরাজমান অবস্থায় রয়েছে। বিষয়টি বিআইডব্লিটিএ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখা দরকার বলে ভুক্তভোগীরা অভিযোগ করে জানিয়েছে।

বিজ্ঞাপন

জোয়ারের সময় প্রায় তিনঘন্টা ফেরিঘাট সংযুক্ত পন্টুন র‌্যামের অর্ধেকসহ রাস্তাা জোয়ারের পানিতে ডুবে থাকে। বিআইডব্লিটিসির ঘাট কাউন্টারে থাকা রাসেল জানিয়েছে।

অপরদিকে, বিআইডব্লিটিটিসি চাঁদপুর হরিণাঘাট ম্যানেজার (বাণিজ্য) আব্দুন নূর তুষার জানান, জোয়ারের সময় মেঘনার পানি বৃদ্ধি পেলে এ ধরনের কিছু সময়ের জন্য সমস্যা দেখা দেয় প্রতিনিয়ত। তবে সবসময় জন্য নয়। তিনি বলেন, এখনো ঘাটে যানবাহনের চাপ বেশি রয়েছে। চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে তাদের সাতটি ফেরি চলাচল করছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,চাঁদপুর কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন জানান, আজ সন্ধ্যার জোয়ারে মেঘনার পানি বিপদসীমার ৫২ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা