
মারা গেলেন মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেলোয়ার হোসেন


চাঁদপুরে শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত সক্রিয় প্রবীণ লেখক, মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেলোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। সোমবার দিবাগত রাতে তিনি চাঁদপুরের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
তিনি হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের অলিপুর গ্রামে জন্মগ্রহন করেন।
অমায়িক, হাস্যোজ্জ্বল এ মানুষটির প্রস্থানে পপুলার বিডিনিউজ ডটকম পরিবার, হাজীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি মাহবুবুল আলম চুননু, বীর মুক্তিযোদ্ধা সরদার আবুল বাশার সহ আরো কয়েকটি সংগঠন গভীর শোকাহত।


মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মরহুমের বড় ছেলে সজিব জানান, তার পিতা রাতে খাবার খেয়েছেন। প্রতিদিনের মত ঘুমিয়ে পড়েন। সকালে তার কক্ষে অন্ধকার দেখে ওই কক্ষে প্রবেশ করেন। পিতার নিস্তব্দতা স্থানীয় চিকিৎসক ডেকে এনে নিশ্চিত হন তিনি মারাগেছেন।
এদিকে জানাগেছে, ছোট ছেলে রাজিব ঢাকায় থাকেন। সে আসলে মরহুমের নামাজে জানাযার সময় নির্ধারণ হবে। প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন এর অসিয়ত অনুসারে নিজ বাড়ী হাজীগঞ্জের অলিপুর এলাকায় দাফন করা হবে।
























