ট্রাকের নিচে চাপা পড়ার এক ঘণ্টা পর উদ্ধার হলো লাশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৬, ২০২১ | ৮:০৮
Link Copied Successfully!

যশোরের অভয়নগর উপজেলায় উল্টে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়েন মিজানুর রহমান (৪৫) নামের একজন মোটরসাইকেল আরোহী। এক ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যশোর-খুলনা মহাসড়কের সরদার মিল গেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মিজানুর রহমান নওয়াপাড়া পৌরসভার বুইকরা গ্রামের আজিজুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

ওই এলাকার বাসিন্দা বিএম হৃদয় বিশ্বাস জানান, রাত সাড়ে ৯টার দিকে সিমেন্টের কেমিক্যাল বোঝাই যশোরগামী একটি ট্রাকের টায়ার বিস্ফোরিত হয়। এতে ট্রাকটি উল্টে গিয়ে নওয়াপাড়াগামী মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। দীর্ঘ এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. আবদুল্লাহ জানান, ঘাতক ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা