চাঁদপুরে ইলিশের দাম চড়া, হতাশ ক্রেতরা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৬, ২০২১ | ৭:৫৯
Link Copied Successfully!

ইলিশের বাড়িখ্যাত চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছঘাট ক্রেতা এবং বিক্রেতার হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে। চাঁদপুরের পদ্মা-মেঘনায় আশানুরূপ ইলিশ না পেলেও দক্ষিণাঞ্চলের ইলিশ আসায় কিছুটা স্বস্তি ব্যবসায়ীদের। তবে ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া হওয়ায় হতাশ ক্রেতারা।

বড়স্টেশন পাইকারি মাছঘাটে অন্য সময়ের তুলনায় বেশ কয়েকদিন ধরে নানা আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। যার বেশির ভাগই সাগর ও উপকূলের নদ-নদীতে জেলেদের জালে ধরা পড়া ইলিশ। তবে কিছু অংশ চাঁদপুরের পদ্মা ও মেঘনার রয়েছে।

প্রতিদিন ইলিশের আমদানি বাড়লেও দাম কমে ইলিশের। দেশের বিভিন্ন জেলা এখানে প্রতিদিন শত শত ক্রেতা আসেন ইলিশ কিনার জন্য। চাহিদানুযায়ী ইলিশ নিয়ে ফিরছেন বাড়ি।

বিজ্ঞাপন

বড়স্টেশন মাছঘাট ময়মনসিংহ থেকে আশা মোশারফ হোসেন বলেন, চাঁদপুরকে ইলিশের বাড়ি বলে সবাই চিনে। বিশেষ কারনে চাঁদপুরে আসার কারণে ইলিশের ঘাটে এসেছি। তবে এখানে এসে ইলিশের দাম শুনে হতাশ হয়েছি। ব্যবসায়ী ইলিশের দাম খুব বেশি চাচ্ছে। দাম বেশি হওয়ায় চাহিদামগ মাছ নিতে পারলাম না।

মাছঘাটের ইলিশ ব্যবসায়ী রুবেল গাজী বলেন,‘ প্রতিদিন বড়স্টেশন মাছঘাটে ইলিশ আমদানি হয়। তবে কোনদিন কম, কোনদিন বেশি। আমদানির উপরে ইলিশ দাম নির্ধারিত হয়। তবে বর্তমান সময়ে ইলিশের দাম কিছু বৃদ্ধি রয়েছে।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.শবেবরাত সরকার বলেন,‘ইলিশের দাম প্রতিদিন উঠা-নামা করে। চাঁদপুরের ইলিশ কম হলেও দক্ষিণাঞ্চলের ইলিশ প্রচুর আসে। সামনে পদ্মা- মেঘনা এবং দক্ষিণাঞ্চলের ইলিশ আরো আমদানি বাড়লে দাম অনেক কমে আসবে।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা