ট্রাক্টরের ধাক্কায় একজন বৃদ্ধাসহ দুই যাত্রীর মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২১ | ৮:০০
Link Copied Successfully!

কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় একজন বৃদ্ধাসহ ব্যাটারিচালিত অটোরিকসার দুই যাত্রীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন অটোচালকসহ আরও চারজন। রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের ধরলা সেতুর পূর্ব পাড়ে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মৃত্যু হওয়া দুই যাত্রীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন, হাবিবুর রহমান হাবিবুল্লাহ (২৫) ও রাবেয়া বেওয়া (৬৩)। রাবেয়া বেওয়া নাগেশ্বরী উপজেলার নওদাবশ ভাঙ্গামোড়  এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এনামুল হক গেন্দুর স্ত্রী এবং হাবিবুল্লাহ নাগেশ্বরী উপজেলার কাচারি পয়রাডাঙ্গা গ্রামের  মাসুদুর রহমান বাবুর ছেলে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এবং গুরুতর আহত অপর দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র:দৈনিক ইত্তেফাক
R/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা