পৃথক ঘরে মিলল বউ-শাশুড়ির লাশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৮, ২০২১ | ৭:১০
Link Copied Successfully!

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পৃথক ঘরে পাওয়া গেছে বউ ও শাশুড়ির লাশ। আজ শনিবার সকালে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া দুই নারী হলেন উপজেলার পান্টি ইউনিয়নের রামদিয়া গ্রামের মৃত বসির উদ্দিনের স্ত্রী রোকেয়া খাতুন (৬০) ও তাঁর ছেলে আবদুর রহমানের স্ত্রী হিরা খাতুন ওরফে জোসনা (২২)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার হিরা খাতুন তাঁর দুই বছরের সন্তানকে মারধর করেন। এ নিয়ে তাঁর শাশুড়ি রোকেয়া খাতুনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। তিন দিন ধরে খাওয়া বন্ধ করে বউ-শাশুড়ির অভিমান চলছিল। শুক্রবার আবদুর রহমান তাঁর মা ও স্ত্রীর অভিমান ভাঙান। পরে হিরা খাতুন অসুস্থ হলে তাঁকে পল্লিচিকিৎসক ডেকে শরীরে স্যালাইন পুশ করানো হয়। আবদুর রহমান রাতে মায়ের খোঁজ নিতে তাঁর ঘরে যান। কিন্তু তাঁর দেখা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গতকাল রাত একটার দিকে বাড়ির একটি পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে রোকেয়া খাতুনের লাশ ঝুলে থাকতে দেখেন আবদুর রহমান। খবর পেয়ে প্রতিবেশীরা এসে তাঁর লাশ নামিয়ে মেঝেতে রাখেন। একই সময়ে অপর একটি ঘরে পুত্রবধূ হিরা খাতুনের লাশ পাওয়া যায়। উদ্ধার করা হয়েছে চিরকুট। একই সময় বউ-শাশুড়ির লাশ পাওয়াকে কেন্দ্র করে রহস্য দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

রোকেয়ার ছেলে আবদুর রহমান বলেন, বাড়ির একটি পরিত্যক্ত ঘরে মায়ের ঝুলন্ত লাশ পাওয়া যায়। মায়ের মৃত্যুর খবর শুনে তাঁর স্ত্রীও মারা গেছেন।

সূত্র:প্রথম আলো

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা