সুপার শপের স্লিপে ভয়াবহ কেমিকেল, ছড়াচ্ছে মরণব্যাধি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৫, ২০২১ | ৫:২৩
Link Copied Successfully!

সুপার শপ বা মডেল ফার্মেসিতে কেনাকাটার পরে একটি প্রিন্টেড রশিদ দেয়া হয় ক্রেতাদের। নিজের প্রয়োজনেই সেই রশিদ নেন ক্রেতারা। একই ধরনের রশিদ পাওয়া যায় এটিএম বুথ থেকে অর্থ লেনদেনেও। এছাড়া, রাস্তায় মামলা করার পর ট্রাফিক পুলিশও দেয় এমন একটি রশিদ। এসব থার্মাল রশিদে অতিরিক্ত মাত্রায় ব্যবহার হচ্ছে মানবদেহের জন্য চরম ক্ষতিকর কেমিকেল বিসফিনল এ বা বিপিএ। কিন্তু ক’জন জানেন সেই কাগজে করে ঘরে নিয়ে যাচ্ছেন নিজের জন্য ভয়াবহ রোগ।  যদিও আপনার জন্য ভয়াবহ বিপদ বয়ে আনতে পারে ছোট্ট এই কাগজটি।

সম্প্রতি এসডো’র এক গবেষণার প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক ভয়ংকর তথ্য। এসডো জানায়, রাজধানীর বিভিন্ন এলাকার সুপার শপ, ফার্মেসি ও এটিএম বুথ থেকে ৪০টি রশিদ সংগ্রহ করেন। যা জিপলক ব্যাগে করে পাঠানো হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্তরাস্ট্রের মিনোসেটা দালাথ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে এই রশিদগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষায় রশিদগুলোতে ০.০৮ % – ৩.৭% মাত্রা পর্যন্ত বিপিএ পাওয়া যায় (ওজন দ্বারা প্রমাণিত)। যদিও ইউরোপীয়ান ইউনিয়ন-ইইউ এর আদর্শ মানে যার সর্বনিম্ন হার থাকতে পারে (০.০২%)।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের মানমাত্রা অনুযায়ী যে কোনো পণ্যে সর্বোচ্চ বিপিএ-এর ব্যবহার করা যাবে ০ দশমিক ২ শতাংশ। এর বেশি ব্যবহার করা মানবদেহের জন্য চরম ক্ষতিকারক। যার মাধ্যমে মানবদেহে ছড়াতে পারে ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগের মতো মরণব্যাধি। কাগজে মাত্রাতিরিক্ত বিপিএ উপস্থিতি শিশুর মনোবিকাশে প্রভাব ফেলতে পারে। পাশাপাশি কমিয়ে দিতে পারে নারী ও পুরুষের প্রজনন ক্ষমতা।

সূত্র:জাগরণ

বিজ্ঞাপন

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা