গোপালগঞ্জের ঘাঘরবাজারে অগ্নিকাণ্ড চার কোটি টাকার ক্ষতি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৫, ২০২১ | ১:৪০
Link Copied Successfully!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘরবাজারে আগুনে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার রাত ১২টার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় কোটালীপাড়া ফায়ার সার্ভিস প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত জননী ফার্মেসির মালিক পুলক সাহা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তারা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে রাত সাড়ে ১২টার দিকে বাজারে আগুন লাগার খবর পান। তার পর বাড়ি থেকে বাজারে এসে দেখেন তার ব্যবসাপ্রতিষ্ঠানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।  দোকানে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ওষুধ ছিল বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ঘাঘরবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক গোলযোগের কারণে সাহা সু স্টোর থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

 

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা