
কুমিল্লায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ


র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার দেবিদ্বার থানাধীন পান্নারপুল বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। ওই সময় র্যাব-১১ একটি পিকআপ ভ্যান জব্দ করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৩ আগস্ট দুপুরে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার পান্নারপুল বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পিকআপ হতে ১৮ (আঠারো) কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো নরসিংদি জেলার সদর থানার বাশরাইল গ্রামের মোঃ আরিফ খন্দকারের এর ছেলে মোঃ মোক্তার হোসেন (২৯) ও নরসিংদি জেলার সদর থানার বানিয়াচর গ্রামের মৃত জলিল মিয়া এর ছেলে মোঃ সোহাগ মিয়া (২৪)।


র্যাব-১১ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় তারা দীর্ঘদিন যাবৎ নরসিংদী ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রকরা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।




























