
চাঁদপুরে একদিনে ছয়জনের মৃত্যু
Link Copied Successfully!


চাঁদপুরে জ্বর সর্দি শ্বাসকষ্টে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মতলবে দক্ষিণে মুক্তিযোদ্ধাসহ ২ জন ও হাজীগঞ্জে ১জন, চাঁদপুর সদরে ২জন এবং ফরিদগঞ্জে ১জন মারা গেছেন। তাদের প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়।
মৃত ব্যক্তির হলো- মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের আবুল হোসেন(৬৭), খাদেরগাঁও ইউনয়নের অহিদুজ্জামান খন্দকার (৭০), হাজীগঞ্জ পৌরসভার বলাখাল ২নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল আমিন (৪৮) , চাঁদপুর শহরতলীর বাবুরহাট বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন খান (৫৫), তারই চাচা হাবিব খান (৬৫) তার মৃত্যুর ২ঘণ্টা আগে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা গেছেন। ফরিদগঞ্জ উপজেলার নয়াহাট হাই স্কুলের ২০০২ ব্যাচের মেধাবী ছাত্র মেরিন ইন্জিনিয়ার মোঃ তাজুল ইসলাম (৩২) মারা যান।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৯২জন।





























