চাঁদপুরে সেনাবাহিনী অক্সিজেন সিলিন্ডার দিলো

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩, ২০২১ | ৩:৫৪
Link Copied Successfully!

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে চাঁদপুরে করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। আজ ০৩ আগস্ট মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাদের কাছে ১০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন কুমিল্লা সেনানিবাসের প্রধান, ৩৩ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন।

এসময় তিনি বলেন, দেশের দুর্যোগকালীন প্রতিটি মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহযোগিতা দিতে সবসময় প্রস্তুত। তাই অতিমারি এই করোনার বিস্তারেও বাংলাদেশ সেনাবাহিনী অসুস্থ পীড়িত এবং কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, অতীতের মতো এখনো বাংলাদেশ সেনাবাহিনী তাদের জীবনবাজি রেখে মাঠে কাজ করছে।

এসময় কুমিল্লা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল আকবর, কর্ণেল ইমরু আল কায়েস, লে. কর্ণেল খায়রুল ইসলাম, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিব উল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন সরোয়ার, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীসহ উর্ধ্বতন সেনা ও বেসামরিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সংক্রমণরোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় যোগ দেন মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন। এসময় চাঁদপুরে করোনা বিস্তার ও প্রতিরোধ সম্পর্কে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা উপস্থাপন করা হয়। একই সঙ্গে চাঁদপুরে করোনার বিস্তাররোধে বাংলাদেশ সেনাবাহিনীর অব্যাহত সহযোগিতার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

এতে জেলা প্রশাসন, স্বাস্থবিভাগ, পুলিশ পুলিশ সুপার, র‍্যাব কমান্ডার, কোস্টগার্ড স্টেশন কমান্ডার, আনসারের জেলা কমান্ড্যান্ট, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা