চাঁদপুরে এসেছে ৮ হাজার লিটার লিকুইট অক্সিজেন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩, ২০২১ | ১২:০৭
Link Copied Successfully!

অবশেষে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল উচ্চ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন প্লান্টের জন্য লিকুইড অক্সিজেন চট্টগ্রাম থেকে এসে চাঁদপুরে পৌঁছেছে।

২ আগস্ট রাত ৮ টার দিকে চট্টগ্রাম থেকে ইস্পেক্ট্রার একটি বিশাল লরিতে করে ৮ হাজার লিটার লিকুইট অক্সিজেন চাঁদপুর সরকারি হাসপাতালে পৌঁছায়। এরপর থেকেই দায়িত্বরত টেকনিশিয়ানরা লরির ট্রাংকি থেকে অক্সিজেন প্লান্টে লিকুইড অক্সিজেন ট্রান্সফার করে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিব উল করিম পপুলার বিডিনিউজকে জানান, এটি খুবই আনন্দের খবর যে অবশেষে অক্সিজেন প্লান্টের জন্যে দীর্ঘ প্রতীক্ষার লিকুইড অক্সিজেন আমাদের হাসপাতালে পৌঁছেছে। এটি টান্সফার করার পর দুই ঘণ্টার মধ্যেই হাসপাতালে করনা ইউনিট এ অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩/৪ মাস পূর্বে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৫১ লাখ ৬০ হাজার মিলিলিটারের লিকুইড অক্সিজেন প্ল্যান্টের কাজ শুরু করা হয়। শ্রমিকরা গত দুই আড়াই মাস ধরে টানা কাজ করেছেন। লিকুইড অক্সিজেন স্থাপনের ভবন এবং অক্সিজেন সংরক্ষন করার ট্যাংকির কাজও সম্পন্ন করা হয়।

একই সাথে বেকওয়াম প্লান, কমরেষ্ট ইয়ার প্লান ও অটোমেটিক মেনিহোল কন্ট্রোল বোর্ডসহ অক্সিজেন প্লান্টের যত প্রকার কাজ রয়েছে তা এক দেড় মাস পূর্বেই সম্পন্ন করা হয়। মূল প্ল্যান্টটিতে তৈরি হবে ছয় হাজার লিটারের অক্সিজেন গ্যাস। যা অক্সিজেনে রূপান্তর হয়ে ৫১ লাখ ৬০ হাজার মিলিলিটারে দাঁড়াবে।‘

পূর্বে থেকে বর্তমানে সময়ে চাঁদপুরে করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণ ঝুঁকি থাকায়। এতে অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায়, কুমিল্লা থেকে প্রায় প্রতিদিনই চাহিদা অনুযায়ী অক্সিজেন আনতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের । যার কারণে চাঁদপুরেই স্থাপন করা হয়েছে এই লিকুইড অক্সিজেন প্ল্যান্ট।

বিজ্ঞাপন

২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্ল্যান্টটি বসানোর কাজে অর্থায়ন করছে ইউনাইটেড ন্যাশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড (ইউনিসেফ) এবং বাস্তবায়ন করছে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা