ভারতের সঙ্গে আগস্টে ফ্লাইট চালু করতে চায় বাংলাদেশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ২৭, ২০২১ | ৯:৪১
Link Copied Successfully!

এয়ার বাবলের অধীনে ভারতের সঙ্গে আগস্ট থেকে সীমিত পরিসরে ফ্লাইট চালুর চিন্তা করছে সরকার। এ নিয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

মঙ্গলবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন তার দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রসচিব বলেন, এয়ার বাবল চালুর বিষয়ে আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছি। সেজন্য আমরা সীমিত আকারে ফ্লাইট চালুর প্রস্তাব রেখেছি। এই সিদ্ধান্তটা নিলে বাস্তবায়ন হতে সময় লাগবে। সুতরাং আমরা আগস্টের কোনো একটা সুবিধাজনক সময়ে এটা শুরু করার ব্যাপারে আশা রাখি। এ নিয়ে আমরা সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলাপ শুরু করেছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন দেশের কোভিড সংক্রান্ত পরিসংখ্যান বিচার-বিশ্লেষণ করে থাকি। যেহেতু ভারতের নাম্বারস (আক্রান্তের সংখ্যা) অনেক কমেছে, সে অনুযায়ী আমরা মনে করছি, কিছুটা শিথিল করতে পারি আমরা। অনেক সময় মারাত্মক রোগীরা হয়তো দ্রুত যেতে চান। আবার ভারত থেকে যারা বাংলাদেশে ফেরত আসছে, তারা সীমান্ত দিয়ে আসছে।

সূত্র: যুগান্তর

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা