চাঁদপুর পৌরসভায় ৪৬৮ মে.টন চাল-৪০৫ মে.টন গম বরাদ্দ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৫, ২০২১ | ১:৫৬
Link Copied Successfully!

করোনা পরিস্থিতি মোকাবেলায় ও লকডাউন এর কারণে কর্মহীন,অসহায় ও দরিদ্র মানুষের জন্য চাঁদপুর জেলার ৬ পৌরসভায় ৪৬৮ মেট্রিক টন চাল এবং ৪০৫ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়েছে।

২৫ জুলাই এ কার্যক্রম শুরু হবে । পৌরসভাগুলো হলো: কুচুযা,মতলব,ছেঙ্গারচর,ফরিদগঞ্জ,হাজীগঞ্জ ও শাহারাস্তি। চাঁদপুর পৌরসভায় এ কার্যক্রম এর আগেই চলমান রয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যা নন্দ কুন্ডু মোবাইল ফোনে আজ ২৫ জুলাই সকালে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্য মতে, জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে জেলার ৬ পৌরসভায় ৪৬৮ মেট্রিক টন চাল এবং ৪০৫ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়েছে।জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালযয়ের অনুমোদিত ৪ জন দোকানদার প্রতিদিন ৩০ টাকা কেজি দরে চাল এবং ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করবে। প্রত্যেক পৌরসভায় ৪ জন দোকান মালিককে ৫ কেজি চাল এবং ৫ কেজি করে এ চাল-গম একবারে একজন ক্রেতার নিকট বিক্রির অনুমতি দেয়া হয়েছে ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যা নন্দ কুন্ডু জানান, অসহায় ও দরিদ্র এবং কর্মহীন মানুষ যাতে সুলভ মূল্যে চাল ও গম ক্রয় করতে পারে সে জন্য সরকারিভাবে এটা দেয়া হয়েছে । লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে নির্দিষ্ট ওই দোকানগুলোতে চাল গম ক্রয় করতে পারে সে জন্যই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা