কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু শনাক্ত ৯ জন

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ জুলাই ২৪, ২০২১ | ১১:৩১
Link Copied Successfully!

কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী ফয়জুন্নেছা (৬০) করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর আড়াই ঘণ্টাপর রাত ৮টার দিকে স্বামী দেলোয়ার হোসেন (৭৫) মৃত্যু বরণ করেন। পারিবারিক সুত্র জানান, গত কয়েকদিন ধরে তার বাবা-মা জ¦র, শাষকষ্টসহ বিভিন্ন রোগে ভূগে আসছিলেন। অপরদিকে শনিবার সকালে কড়ইয়া ইউনিয়নের পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী সুমন পাটওয়ারী (৩৫) করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। সে পরানপুর গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে। সুমন পাটওয়ারীর পিতা আবুল কাশেম জানান, কয়েকদিন ধরে জর এবং শাষকষ্ট থাকায় শুক্রবার ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে সুমনকে ভর্তি করি। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওই হাসপাতালে করোনার টেস্ট করানো হয়েছে। রিপোর্ট এখনো হাতে আসেনি। একইদিন বিকালে জানাযা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শনিবার ২৪ (জুলাই) কচুয়ায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাগেছে, ৩৫জন করোনার নমুনা দিয়েছে। তন্মধ্যে ৯ জনের রিপোর্ট পজেটিভ। বাকী ২৬ জনের নমুনা পুনরায় পরীক্ষা করার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। করোনায় আক্রান্তরা হলেন- পলাশপুর গ্রামের বাচ্চু মিয়া (৭৫), উজান ছিনাইয়া গ্রামের লিলু রানী আশ্চার্য (৫৪), দক্ষিণ লক্ষীপুর গ্রামের ফখরুল ইসলাম (৪৫), সাদিপুরা গ্রামের নাজমা বেগম (৪০), ডুমুরিয়া গ্রামের দেলোয়ার হোসেন (৫৪), কাদলা গ্রামের রেজিয়া সুলতানা (২১), জুনাসার গ্রামের শাহপরান (৩২), মুরাদপুর গ্রামের শাহ জামান (৩৫) ও করইশ গ্রামের নাছির মেহবুব (২৭)।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব