
চাঁদপুরে লকডাউনে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত:জেলা প্রশাসক


শুক্রবার সকাল ৬টা থেকেই চাঁদপুরে শুরু হচ্ছে কঠোর লকডাউন। করোনা সংক্রমণরোধে সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নে সকাল থেকেই জেলা প্রশাসনের সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী,বিজিবি, পুলিশ আনসার। চিকিৎসাসহ জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না।
এ বিষয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন,‘ লকডাউনে সকাল থেকেই ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। সেই সাথে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী মাঠে থাকবে । ’
তিনি বলেন,‘সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন বাস্তবায়নে আমরা কঠোর থাকবো। যেহেতু মিল কারখানা,অফিস-আদালতসহ সব কিছুই বন্ধ থাকবে সেহেতু মানুষের বাইরে যাওয়ার কোন কারণ নেই। চিকিৎসা কিংবা বাজার করাসহ জরুরী প্রয়োজন ছাড়া আর কোন কাজে বাইরে বের হওয়ার সুযোগ নেই।’


করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৩ জুলাই সকাল ৬ টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার।
H/N























