ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ১৮, ২০২১ | ৭:২৮
Link Copied Successfully!

রেলপথে ঈদযাত্রার ৫ম দিন ছিল রোববার। এ দিন ২২ জুলাইয়ের ঈদ ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে।

১৪ থেকে ১৮ জুলাই কমলাপুর রেলওয়ে স্টেশনে মোট ১ লাখ ১০ হাজার ৬৫০টি টিকিট বিক্রি হয়েছে। বোরবার সবশেষ টিকিট বিক্রি হয় ২২ জুলাইয়ের। এ দিন সাধারণ যাত্রী ২২ জুলাইয়ের ফিরতি টিকিট কেটেছেন।

রোববার কমলাপুর রেলওয়ে স্টেশন সরেজমিন ঘুরে দেখা গেছে, কমিউটার ও  মেইল ট্রেনের কাউন্টারে টিকিট প্রত্যাশীদের ভিড়। বরাবরের মতোই কাউন্টার, প্লাটফর্ম, ট্রেনের ভেতর স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি অনেককে।

বিজ্ঞাপন

স্টেশনে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া না হলেও স্টেশন ও ট্রেনে প্রবেশ করার পর অনেকে মাস্ক খুলে ফেলছেন। ট্রেনে এক সিট ফাঁকা রাখার নিয়ম থাকলেও পাশাপাশি অনেককে বসে থাকতে দেখা গেছে।

ঢাকা রেলওয়ে বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামান মোহসী জানান, গত ৫ দিনে মোট ১ লাখ সাড়ে ১০ হাজার টিকিট বিক্রি হয়েছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ৫৭ হাজার টিকিট বিক্রি হতো। স্বাস্থ্যবিধি মানার কথা বললেও অনেক যাত্রী স্টেশন ও ট্রেনে উঠে মাস্ক খুলে রাখছেন।

তিনি বলেন, ২৩ জুলাই থেকে আবারো কঠোর বিধিনিষেধ আরোপ হওয়ায় ঈদযাত্রায় এবার ট্রেনের ফিরতি টিকিট রোববার দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঈদযাত্রার তৃতীয় দিনও সব ট্রেন সিডিউল অনুয়ায়ী চলাচল করেছে। বিনা টিকিটে কাউকেই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তিনি বলেন, যাত্রীরা যদি নিজের ভালো মন্দ না বুঝেন, সেটি দুঃখজনক।

সূত্র:যুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা