
পাঁচ বছরের শিশুকে ধর্ষণ
Link Copied Successfully!


রংপুরে মায়ের কোল থেকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণ করেছে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী শ্রীসাগর মহন্ত। এ ঘটনার পর সাঁড়াশী অভিযান চালিয়ে ধর্ষক শ্রী সাগর মহন্তকে গ্রেফতার করেছে কোতয়ালী সদর থানা পুলিশ।
বুধবার (১৪ জুলাই) বিকেলে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিশ্বনাথপুর গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের চিকিৎসাধীন রয়েছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল আবু তৈয়ব মো: আরিফ হোসেন জানিয়েছেন, অমানবিক ওই ঘটনার পর ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। সে ধর্ষণের পুরো ঘটনাটি স্বীকার করেছে।


সূত্র:দৈনিক ইওেফাক
H/N



























