চাঁদপুরে দেড়শ বেডে অক্সিজেন দেয়া যাবে: শিক্ষামন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৭, ২০২১ | ৬:১৩
Link Copied Successfully!
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  বলেছেন, করোনার এই সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের অনেক দেশের চেয়ে আমরা এগিয়ে রয়েছি। দেশের কোথাও যেন অক্সিজেনের সঙ্কট না হয়, সে জন্যে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ইউনিসেফ এবং সরকারের যৌথ উদ্যোগে অক্সিজেন প্লান্ট স্থাপিত হয়েছে। অতিশিগ্রই এটি চালু হয়ে যাবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর আহ্বানে অনেক বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি এগিয়ে এসেছেন। আবুল খায়ের গ্রুপ চাঁদপুরসহ দেশের ১৬টি জেলায় অক্সিজেন সহায়তা দিচ্ছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এভাবে সরকারের পাশাপাশি বেসরকারি খ্যাত এগিয়ে না আসলে এতোবড় সঙ্কট মোকাবেলা দূরুহ হয়ে যাবে। আশা করবো সকল বড় প্রতিষ্ঠানগুলো মানুষের সেবায় এগিয়ে আসবে।

১৬ জুলাই শুক্রবার বিকেলে তিনি অনলাইনে যুক্ত হয়ে চাঁদপুর আড়াইশ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে স্থাপিত লিকুইড অক্সিজেন প্ল্যান্টের অগ্রগতি সম্পর্কে জেনে এ কথাগুলো বলেন।

 

বিজ্ঞাপন

 

 

 

বিজ্ঞাপন

 

 

 

 

এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে স্থাপিত অক্সিজেন প্লান্ট  চালু হলে হাসপাতালের ১৫০ বেডে অক্সিজেন দেয়া যাবে। এছাড়া সকল উপজেলাতে সিলিন্ডার রিফিল করে সাপ্লাই দেয়া যাবে। এ জন্যে আমি সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। শুধু সদর হাসপাতালেই নয়, সকল উপজেলার হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সে বিষয়ে সিভিল সার্জন কাজ করছেন।এটি করতে পারলে সবল উপজেলায় করোনা রোগীরা আরো বেশি সেবা পাবেন। আশা করছি এ ক্ষেত্রে আমাদের জনবল সঙ্কট হবে না। স্বাস্থ্য মন্ত্রনালয় জনবল নিয়োগসহ অন্যান্য যন্ত্রপাতির ব্যবস্থা করছে।

ডা. দীপু মনি এমপি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার ডাকে, তার কর্মী হিসেবে আমরা জনপ্রতিনিধিরা জনগণের পাশে আছি। এই করোনাকালে হাসপাতাল, ল্যাবে দায়িত্বরক সকল চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সঙ্কটকালে করোনা রুগীদের পাশে দাঁড়াতে পারছি। করোনার থাবায় আমরা অনেক মানুষকে হারিয়েছি। আর যেনো কাউকে হারাতে চাই না। এ জন্যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামনে ঈদ, আমরা যাতে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ করি। এ আনন্দ যাতে আমাদের জন্যে বেদনার কারন হয়ে না দাঁড়ায়।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা