চাঁদপুরে স্বাস্থ্যবিধি উপেক্ষিত, লঞ্চঘাটে উপচে পড়া ভিড়

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৫, ২০২১ | ৪:১০
Link Copied Successfully!

১৭ দিন পর  নৌপথে চালু হলো যাত্রীবাহী লঞ্চ চলাচল। ১৫ জুলাই বৃহস্পতিবার ভোর থেকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে চাঁদপুর লঞ্চঘাটে।

বন্দর ও বিআইডাব্লিউটিএ স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের আয়োজন করলেও যাত্রীদের চাপে তা ব্যর্থ হচ্ছে।  এসময় যাত্রীরা টার্মিনালে নিয়োজিত বন্দর কর্তৃপক্ষ ও লঞ্চ কর্মচারীদের সঙ্গে মারমুখী আচরণও করে। ফলে একপ্রকার বাধ্য হয়েই নির্ধারিত সময়ের বেশ আগেই যাত্রীবাহী লঞ্চগুলোকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ছাড়তে বাধ্য করে কর্তৃপক্ষ।

এদিকে, হুড়োহুড়ি করে লঞ্চে যাতায়াত করা নিয়ে নানা অজুহাত তুলে ধরেন যাত্রীরা। অনেকেই বলেন, দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর এখন জীবিকার জন্য কর্মস্থলে যেতে হচ্ছে। আবার কেউ কেউ চিকিৎসার জন্যও ঢাকায় যাওয়ার কথা জানান।

বিজ্ঞাপন

বিআইডাব্লিউটিএ’র উপপরিচালক ও বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, ‘সবকিছু সামাল দিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীদের লঞ্চে তোলার চেষ্টা করা হচ্ছে।’ মধ্যে রাত থেকে চাঁদপুর থেকে সকল রুটে চলাচল শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে যেনো সকল যাত্রীবাহী লঞ্চ ঘাট ছাড়ে, তার জন্য আমি ঘাটে সর্বদা মনিটরিং করছি।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হোসেন বলেন, ‘আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা