চাঁদপুরে মিষ্টি ও দধির কারখানায় নয় হাজার টাকা জরিমানা 

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৪, ২০২১ | ৭:২৭
Link Copied Successfully!

খাদ্যের গুণগত মান বজায় রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন বন্ধে অভিযান পরিচালনা করেছে চাঁদপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১৪ জুলাই বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের পুরানবাজারের বিভিন্ন মিষ্টান্ন তৈরীর কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বিক্রয়, পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ ও মূল্য না লেখাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে দোকানঘর এলাকায় অজয় মাঠার মালিক অমল ঘোষকে ৩ হাজার টাকা, পুরাণবাজারের সুরুচি মিষ্টান্ন ভান্ডারের মালিক লিটন চন্দ্র ঘোষকে ৫ হাজার টাকা এবং দেলোয়ার হোসেনের দদির কারখানায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার অনুরোধ করা হয়।

বিজ্ঞাপন

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, আমাদের নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান অব্যাহত রয়েছে। তারই আলোকে পরিস্কার পরিচ্ছন্নতা, খাদ্যের গুনগত মান বজায় রাখা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আজকে পুরানবাজারে অভিযান করা হয়। আমরা চাইবো ব্যবসায়ীরা যাতে সরকারের নির্দেশনা মেনে চলে। দয়া করে তারা যেনো খাদ্যে ভেজাল না করে এবং উৎপাদিত খাদ্যের প্যাকেটে মেয়াদ ও মূল্য থাকে।

তিনি আরো বলেন, কারণ এই খাবারগুলো ঘুরে ফিরে আমরা সহ তাদের পরিবারের কেউ না কেউ খেয়ে থাকে। তাই আশা করবো, এসব বিষয়ে তারা নজর দিবেন। এরপরেও কেউ আইন অমান্য করলে, খাদ্যে ভেজাল করলে কিংবা অহেতুক দ্রব্যমূল্য বাড়ালে তাদের ছাড় দেয়া হবে না। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে পুরানবাজার পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলী হোসেনসহ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা