চাঁদপুর করোনায় নতুন করে দুই জনের মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৪, ২০২১ | ২:৫৬
Link Copied Successfully!

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে ও অন্যজন করোনার উপসর্গে মারা গেছেন। যদিও তার নমুনা পরীক্ষা করা হয়নি।

১৩ জুলাই মঙ্গলবার সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের বাসিন্দা শরুফা খাতুন (৭৫) করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে আসেন। করেনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তির পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সেখানে মারা যান। রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট আসে করোনা পজেটিভ।

এছাড়া চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ এলাকার জাবেদ কাজী (৫৮) মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে শ্বাসকষ্টসহ করোনার জটিল উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আসেন। আইসোলেশন ওয়ার্ডে ভর্তির ১০ মিনিটের মাথায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়নি।

বিজ্ঞাপন

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৮জন, মতলব দক্ষিণের ৭জন, মতলব উত্তরের ১জন, হাজীগঞ্জের ৯জন, ফরিদগঞ্জের ১৩জন, হাইমচরের ৫জন, শাহরাস্তির ২৮জন ও কচুয়ার ৪জন রয়েছেন।

মোট নমুনার সংখ্যা ছিল ২৪২টি। শনাক্তের হার ৫১.৬৫%

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা