
করোনায় একদিনে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু
Link Copied Successfully!


করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সব রেকর্ড ভেঙে গেছে গত ২৪ ঘণ্টায়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩০ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৪১৯ জনের মৃত্যু হলো।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৮৭৪ জন।


সূত্র:যুগান্তর
H/N




























