
হাজীগঞ্জে ইয়াবা ও বিভিন্ন মামলার আসামীসহ গ্রেফতার চার


হাজীগঞ্জে বিভিন্ন মামলায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।
এসআই/সৈয়দ মোশারফ হোসেন ও এসআই/মোঃ জয়নাল আবেদীন-২ সঙ্গীয় ফোর্স সহ হাজীগঞ্জ থানাধীন ৭নং পৌর ওয়ার্ড টোরাগড় সাকিনস্থ মুন্সী বাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া পলাতক আসামী মোঃ মেহেদী হাসান সজল(২৭), পিতা-মোঃ আবু তাহের, মাতা-মমতাজ বেগম, সাং-টোরাগড়, মুন্সী বাড়ী, ৭নং পৌর ওয়ার্ড, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর এর বসত ঘর হইতে ৮০০(আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে পলাতক আসামী মোঃ মেহেদী হাসান সজল এর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।
তাছাড়া এসআই/মোঃ মাসুদ মুন্সী তাহার সঙ্গীয় ফোর্স সহ হাজীগঞ্জ থানাধীন পাতানিশ সাকিনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী মোঃ তাকবীর হোসেন(২৭), পিতা-মোঃ হুমায়ুন কবীর, সাং-পাতানিশ, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোর্পদ করেন।


এএসআই নাজিম উদ্দিন, এএসআই ধীমান বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ জিআর ৫৬/৮৮ এর ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা আসামী রফিকুল ইসলাম, পিতাঃ- ইদ্রিস মিয়া,সাং- বাউড়া, থানা হাজীগঞ্জ, চাঁদপুর এবং এ,এস,আই ধীমান বড়ুয়া এ,এস আই মেজাম্মেল হোসেন সহ নারী শিশু ১৮৩/২১ এর আসামী মো মঈন উদ্দীন, পিতা মৃত আঃ রব, সাং – বেতিয়াপাড়া, হাজীগঞ্জ, চাঁদপুর কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।


























