
চাঁদপুরে বিভিন্ন মামলা আটক ১৯
Link Copied Successfully!


চাঁদপুরে মাদকদ্রব্য সহ বিভিন্ন মামলায় ১৯জনকে আটক করছে পুলিশ।
চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশনায় শনিবার সারাদিন জেলার বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ বিভিন্ন মামলায় ১৯জনকে আটক করেছে জেলা পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানাগেছে, ৫০গ্রাম গাঁজাসহ গ্রেফতার ০২ জন, সাজা পরোয়ানা মূলে ০১ জন, পরোয়ানা মূলে গ্রেফতার ০৭ জন এবং অন্যান্য মামলায় গ্রেফতার ০৯ জনসহ সর্বমোট ১৯ জন।
চাঁদপুর জেলার পুলিশ সুপার মিলন মাহমুদ পপুলার বিডিনিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।



























