চাঁদপুরে বিধবা নারীকে পিটিয়ে আহত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৬, ২০২১ | ১:১২
Link Copied Successfully!

চাঁদপুর শহরের পুরানবাজারে সম্পত্তিগত বিরোধের জের ধরে রহিমা বেগম (৪৭) নামের এক এতিম ও বিধবা নারীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।

২৩ জুন বুধবার সন্ধ্যায় ৭টায় পুরানবাজার মধ্যশ্রীরামদি টিজি রোড় ম্যানেজার বাড়িতে এ ঘটনা ঘটে। এ হামলার অসহায় রহিমা বেগম চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। বর্তমানের তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

থানায় অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, পিতা-মাতাহীন এতিম রহিমা বেগমকে পুরাণবাজার এলাকার ম্যানেজার বাড়ির আবুল কেরানি তাঁর কোন সন্তান না থাকায় মেয়ের মত করে শিশুকাল থেকে লালন পালন করে বড় করে। আবুল কেরানি মৃত্যুর পরে তার সম্পত্তি অংশ এতিম রহিমা বেগমকে দান করে যায়।

এদিকে রহিমা বেগমের পালিত পিতার মৃত্যুর পরে তাকে সম্পত্তি ও বসতঘর থেকে উচ্ছেদ করার জন্য সম্পত্তির ওয়ারিশ দাবীদার একই বাড়ির মৃত নূর মো. বাচ্চুর ছেলে মিলন সরকার (৩৮) ও তার স্ত্রী সুরমা বেগম নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে।

ঘটনার দিন বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযুক্ত মিলন সরকার ও তার স্ত্রী, শ্বশুরবাড়ির লোকজন
রহিমা বেগমকে বাড়িতে একা পেয়ে তাকে বাড়ি থেকে বের করতে হামলা চালায়। তারা কয়েকজন মিলে রহিমা বেগমকে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করে।

বিজ্ঞাপন

তারা অসহায় রহিমা বেগমকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তার বাম চোখে আঘাত করে রক্তাক্ত জখম করে ফেলে রাখে। তার ঘর থেকে নগদ অর্থ এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ও স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসে।

এতিম ও বিধবা রহিমা বেগম জানান, অভিযুক্ত মিলন সরকার একজন জুয়ারি এবং মাদকাসক্ত। তার অত্যাচারের তার পরিবারের লোকজনও অতিষ্ট। সে জুয়া আর নেশার টাকা জোগাতে নিজের পরিবারের লোকদেরও মারধর করে।

সে অভিযুক্ত মিলন সরকারের হাত থেকে বাঁচতে এবং ন্যায় বিচার চেয়ে চাঁদপুরের পুলিশ সুপারের দৃষ্টি কামনা করেছেন।

এদিকে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এলাকার একটি চক্র চক্র তৎপর রয়েছে বলে জানা যায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা