হটলাইন নম্বরে কল করলেই মিলবে অক্সিজেন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ১৭, ২০২১ | ৪:৩৭
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তিদের জন্য বিনামূল্যে অক্সিজেন প্রদান সেবা কার্যক্রম চালু করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে নগর ভবনে বঙ্গবন্ধু কর্নারের সামনের আয়োজিত অনুষ্ঠানে এ অক্সিজেন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র।

সিটি বাইরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার মানুষের জন্য রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদারের হাতে চারটি জেলার মধ্যে প্রত্যেক জেলার জন্য ১০টি করে মোট ৪০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন রাসিক মেয়র। এছাড়া সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের কার্যালয়ের জন্য কাউন্সিলরদের মাঝে ৩০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।

এখন থেকে করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন স্বল্পতায় অথবা শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তি ও তাঁর স্বজনরা রাজশাহী সিটি করপোরেশনের হটলাইন (০১৭৫৮ ৯০১৯০৩) নম্বরে কল করলে অথবা নিকটস্থ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করলে তাৎক্ষণিক তার বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোগীকে পরীক্ষা করে প্রয়োজনমতো দেওয়া হবে অক্সিজেন ও চিকিৎসাসেবা।

২৪ ঘণ্টা চালু থাকবে এই সেবা।

বিজ্ঞাপন

সূত্র:জাগরণ

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা