
প্রাইভেটকারের ধাক্কা, সাবেক সেনা সদস্য নিহত
Link Copied Successfully!


রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের আনজিরণ নেছা কৃষিপ্রযুক্তি বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই সাবেক সেনা সদস্যের নাম রফিকুল ইসলাম রফিক (৫৬)। তিনি তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর বেলতলি গ্রামের মৃত ছকিমুদ্দিন প্রামাণিক ওরফে কালু চেয়ারম্যানের ছেলে।
এতে ঘটনাস্থলে সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম নিহত এবং আহত হন তিনজন।


সূত্র:যুগান্তর
H/N



























