
বাবা-মা ও ছেলেসহ ৩ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা


কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে শিশুসহ তিনজন নিহত হয়েছে। রোববার বেলা ১২টার দিকে কুষ্টিয়ার কাস্টমস মোড়ে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় পত্রিকা দৈনিক কুষ্টিয়ার সম্পাদক আমানুর আমান বলছেন, সেখানে একটি গাছের নীচে দাঁড়িয়ে নিহত তিনজনকে আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।



”একপর্যায়ে তারা দুইদিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। ছয় বছরের ছোট বাচ্চাকে নিয়ে পুরুষ লোকটি দৌড়ে মসজিদে প্রবেশ করেন। সেখান থেকে বাচ্চাটিকে বের করে এনে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে চারটি গুলি করা হয়। এরপর কাছেই দাঁড়িয়ে থাকা বাবাকে গুলি করে।”
”শিশুটির মা দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন। তখন তাকেও গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানিয়েছেন।” বলছেন মি. আমান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এই তিনজনকে একই পরিবারের সদস্য বলে উল্লেখ করা হচ্ছে।
সূত্র:বিবিসি বাংলা
H/N



























