
ধূমপায়ীদের করোনায় মৃত্যুঝুঁকি ৫০ ভাগ বেশি
Link Copied Successfully!


এছাড়াও ধূমপায়ীরা করোনাভাইরাসের সংক্রমণ থেকে নানাবিধ শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগতে পারেন বলেও জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গেব্রেয়িসাস।
ডা. টেড্রোস এক বিবৃতিতে বলেন, ধূমপায়ীদের করোনভাইরাস দ্বারা সংক্রমণ ও গুরুতর অসুস্থতার ঝুঁকি সবচেয়ে বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধূমপানবিরোধী প্রচারমূলক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, “শুধু করোনাই নয়, ধূমপান ছাড়লে ক্যান্সার, হৃদরোগ ও ফুসফুসজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে যায়।”


এসময় ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ তৈরিতে বিশ্বের সমস্ত দেশের প্রতি আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।
সূত্র:জাগরণ
H/N



























