
লকডাউন বাড়ানো হলো আরো এক সপ্তাহ
Link Copied Successfully!


বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে চলমান লকডাউনের সময়সীমা আবারো বাড়ানো হয়েছে বলে জানাচ্ছে দেশটির সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগে থেকে জারি করা সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয়, “৩০শে মে মধ্যরাত থেকে ৬ই জুন মধ্যরাত পর্যন্ত সব ধরণের বিধিনিষেধ জারি থাকার মেয়াদ বাড়ানো হলো”।
করোনাভাইরাস সংক্রমণের চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে কঠোর বিধিনিষেধের সময় সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয় বলে এতে জানানো হয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, আগের সব শর্ত এই নতুন সময় সীমাতেও কার্যকর থাকবো।
সূত্র:বি বি সি বাংলা
H/N




























