বিদ্যুৎ সেবায় সন্তুষ্ট ৮৮ ভাগ গ্রাহক: আইআইএফসি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ২৯, ২০২১ | ৬:২১
Link Copied Successfully!

১ হাজার ৪০০ বিদ্যুৎ গ্রাহকের ওপর একটি জরিপ চালিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিয়েশন কোম্পানি (আইআইএফসি)। এতে দেখা যায়, বিদ্যুৎ–সংযোগের ক্ষেত্রে ৯৪ শতাংশ, অভিযোগের বিপরীতে সেবা পাওয়ায় ৭৭ শতাংশ, বিলিংয়ে ৯৫ শতাংশ ও মিটারিং সেবায় ৮৮ শতাংশ গ্রাহক সন্তুষ্টি প্রকাশ করেছেন। সব মিলিয়ে বিদ্যুৎ সেবায় সন্তুষ্টির কথা জানিয়েছেন ৮৮ ভাগ গ্রাহক।

আজ শনিবার অনলাইন জরিপের খসড়া প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এতে অংশ নিয়ে সভাপতির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘শতভাগ গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে হবে। গ্রাহকদের কাছ থেকে কোনো অভিযোগ পেতে চাই না। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বাড়ালে অনেক সমস্যা এমনিতেই সমাধান হবে। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।’

গ্রাহকদের সমস্যা ও অভিযোগ যথাযথভাবে সম্মানের সঙ্গে মূল্যায়ন করতে বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশ প্রদান করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি সংস্থার নিজস্ব মূল্যায়ন থাকা আবশ্যক। সেবা যত দ্রুত অনলাইন বা ডিজিটালাইজড করা যাবে, গ্রাহক সেবার মান তত দ্রুত বাড়বে।

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো

H/N

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা