ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাথে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানীর সাক্ষাত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ২৩, ২০২১ | ৮:৩১
Link Copied Successfully!

পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট ও মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্সূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)’র নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল ২৩ মে রোববার সকালে ঢাকাস্থ ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
প্রতিনিধি দলের মধ্যে ছিলেন শাহ্জাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন, শাহজাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন, শাহ্জাদা সাইয়্যিদ হাসনাইন-এ-মইনুদ্দীন।
এসময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভুতি ও সহমর্মিতা প্রকাশ করতে উপস্থিত হওয়ায় প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানান।

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী রাষ্ট্রদূতের সাথে আলোচনায় ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সংহতি প্রকাশ করে বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ সবসময় ফিলিস্তিনি জনগণের সাথে একাত্ম ছিলেন এবং আছেন। ফিলিস্তিনের সাথে বাংলাদেশের সুসম্পর্ক ও বন্ধুত্ব দীর্ঘদিনের।

বিজ্ঞাপন

 

 

 

বিজ্ঞাপন

 

 

 

 

বাংলাদেশেরর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ফিলিস্তিনের ভূমিপুত্র ইয়াসির আরাফাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন তিনি।
তিনি বলেন, মুসলিম বিশ্বের অনৈক্যের কারণে ফিলিস্তিনিরা তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সারা বিশ্বের নিপীড়িত মুসলমানদের রক্ষায় মুসলিম নেতৃবৃন্দের ঐক্যের বিকল্প নেই। এসময় তিনি ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে তাঁর নেতৃত্বে বিশ্ব নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট, হযরত সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের পক্ষ থেকে ফিলিস্তিনের যুদ্ধাহত দুর্গত মানুষের খাদ্য ও চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

ফিলিস্তিনি জনগণের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ থেকে আর্থিক অনুদান দেয়ায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর প্রতি ধন্যবাদ ও কতৃজ্ঞতা জানান।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা