
আগামী মাসেই সব ভাতা মোবাইল ব্যাংকিংয়ে
Link Copied Successfully!


সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আগামী মাসের মধ্যেই শতভাগ ভাতাভোগী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পাবেন। একজন ভাতাভোগীও যাতে বাদ না পড়ে সেই লক্ষ্যে করোনা মহামারিকালীন চলমান বিধিনিষেধের মধ্যেও ভাতা কার্যক্রমের ডিজিটালাইজেশন ও মোবাইল ব্যাংকিং হিসাব খোলার কাজ চলমান রয়েছে।
রোববার রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়িত ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম) প্রকল্পের আওতায় সারা দেশের সব জেলা ও উপজেলাসহ মাঠ পর্যায়ের সমাজসেবা কার্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সূত্র:যুগান্তর


H/N




























