
হাজীগঞ্জে দাফনকারীদের উন্নত পিপিই দিলেন বন্ধু মহল
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলায় করোনা বা করোনা উপসর্গে মৃত ব্যক্তিদের দাফন কাজে উন্নত পিপিই দিলেন এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচ ’বন্ধু মহল’।
শনিবার দুপুরে হাজীগঞ্জ বাজারের আমিন রোডস্থ একটি কার্যালয়ে দাফনকারী দলের সদস্য শরীফুল হাছানের নিকট বন্ধু মহলের সদস্যবৃন্দ ৫টি পিপিই তুলে দেন।ওইসময় উপস্থিত ছিলেন বন্ধু মহলের সদস্য মহিবউল্যাহ বাহার, আমির হোসেন, দিদারুল আলম, দুলাল চন্দ্র ও হারুন অর রশিদ।
বন্ধু মহলের অন্যতম সদস্য হারুন আর রশিদ বলেন, আমরা ৫ টি সেম্পল হিসেবে দিয়েছি। এই পিপিই গুলো আন্তত ২৫ বার ব্যবহার করা যােব। আমরা আরো দেয়ার ব্যবস্থা করছি।


ওইসময় শিক্ষক শরীফুল হাসান বলেন,বন্ধু মহলের প্রতি কৃতজ্ঞতা জানান।

























