
ধ্বংসের মুখে লঞ্চ শিল্প
Link Copied Successfully!


করোনার আগ্রাসনে ধ্বংসের পথে বরিশালের নৌ-শিল্প। মাসের পর মাস বন্ধ লঞ্চ চলাচল; যে কারণে নেই উপার্জন। উল্টো লাখ লাখ টাকা ব্যাংক ঋণের কিস্তি, শ্রমিক বেতনে করুণ দশায় লঞ্চ মালিকরা। সব মিলিয়ে আত্মহননের অবস্থায় রয়েছেন বলে জানান লঞ্চ মালিকরা।
তারা জানান, লঞ্চ চলাচল শুরু হলেও এমন পরিস্থিতিতে সরকারি প্রণোদনাসহ কার্যকরী পদক্ষেপ ছাড়া কোনোভাবেই ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই তাদের দাবি স্বল্প সুদে খুব দ্রুত সময়ে তাদের ঋণ প্রদান করা হোক।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরী জানালেন, লঞ্চ মালিকদের প্রণোদনার বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে। খুব শিগগিরই লঞ্চ মালিকদের সঙ্গে বসে এ বিষয়ে আলাপ আলোচনা করা হবে।


সূত্র: যুগান্তর
H/N




























