
দৌলতদিয়া ঘাটে উভয় দিকের যাত্রীদের ভিড়, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ


ঈদের ছুটি শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কর্মজীবী মানুষ ঢাকামুখী হচ্ছেন। একই সঙ্গে এখনো ঈদের ছুটি কাটাতে অনেকে ঢাকা ছেড়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় গ্রামের বাড়িতে যাচ্ছেন। এ কারণে উভয় দিকের যাত্রীদের ভিড় বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। তবে যাত্রীরা স্বাস্থ্যবিধি না মানায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আজ দৌলতদিয়া ঘাটে এমনই চিত্র দেখা গেছে।
আজ সকালে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, গতকাল সোমবারের মতো আজও ঘাট দিয়ে ঈদের ছুটি শেষে দক্ষিণাঞ্চলের ঢাকামুখী মানুষ ছুটছেন। গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন ধরনের যানবাহনে তাঁরা দৌলতদিয়া ঘাটে নামছেন। এসব যাত্রী নিয়ে প্রতিটি ফেরি গাদাগাদি করে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। পাশাপাশি পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিভর্তি যানবাহনের সঙ্গে যাত্রীদেরও দেখা যাচ্ছে। তাঁদের মধ্যে অধিকাংশই ঈদের সপ্তাহব্যাপী ছুটি কাটাতে এখন শহর ছেড়ে গ্রামে ছুটছেন। এ কারণে উভয় দিকের যাত্রীদের ভিড় বেড়েছে।
সূত্র: প্রথম আলো


H/N



























