
পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
Link Copied Successfully!


পাবনা সাঁথিয়া উপজেলার করমজা স্বামীর পরকীয়ার জেরে কানিজ ফাতেমা (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামী রাকিবুল ইসলাম (২৪)।
নিখোঁজের ২ দিন পর শনিবার সকালে সাঁথিয়ার পাড় করমজা এলাকার একটি ডোবা থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কানিজ ফাতেমা পাবনার বেড়া পৌর এলাকার মো. আব্দুল কাদের মেয়ে।
পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, দুই বছর আগে সাঁথিয়ার ফেজয়েন গ্রামের মো. চাদু শেখের ছেলের রাকিবুলের সঙ্গে বিয়ে হয় কানিজ ফাতেমার। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে তাদের মধ্যে নানা বিষয় নিয়ে কলহ চলতে থাকে।


সূত্র: যুগান্তর
H/N



























