হাজীগঞ্জে দুই সনাতন ধর্মাবলম্বীর মৃতদেহ পড়ে আছে, সৎকারে আসছে না কেউ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৬, ২০২০ | ৫:২৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার পৃথক দুটি স্থানে দুই সনাতন ধর্মাবলম্বী পরোলোকগমন করেন। শুক্রবার রাতে নিজ বাসস্থানে তারা না ফেরার দেশে চলে যান।

করোনা আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা সৎকার কাজে এগিয়ে আসছে না । পরিবারবর্গরা পড়েছেন বিপাকে। বাধ্য হচ্ছেন মাটিতে সমাধি করতে।

মৃত দুজন হলেন হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা গ্রামের রাধা কৃষ্ণ দাস ও হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী রঞ্জীব কুমার রায়।

বিজ্ঞাপন

জানতে চাইলে মৃত রাধা কৃষ্ণের ছেলে রিপন কৃষ্ণ পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, আমার বাবা শুক্রবার রাত ১ টায় মারা যান। আজ শনিবার হাসপাতালে নেয়ার কথা ছিল। কিন্তু বাবা না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুর পর সৎকার কাজে কেউ এগিয়ে আসছে না। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি নিজের বাড়ীতে মাটিতে সমাধি করবো।

অন্যদিকে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী রঞ্জিব কুমার রায়ের মৃতদেহ হাজিগঞ্জ পৌর শ্মশানে নেয়া হলে ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে পৌর ৫নং ওয়ার্ডের শ্মশান কমিটির সদস্য সঞ্জু সাহা মুঠফোনে জানান, আমাদের শ্মশানে মৃতদেহ নিয়ে আসা হলে আমাদের কমিটির সিদ্ধান্তনুযায়ী ফেরত পাঠানো হয়। এখন তাকে তার বাড়িতে সমাধি করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে একাধিকবার হাজীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রূহি দাস বণিক বলেন, একটি পারিবারিক সিদ্ধান্তে পারিবারিকভাবে মাটিতে সমাধি করা হবে। আর পৌর শ্মশানে রঞ্জিবের সমাধি করতে না দেয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

অপরদিকে হাজীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আজ শনিবার একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তারা আগামী কাল থেকে দাফন কাজে অংশ গ্রহন করতে পারবে বলেও জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা