সচেতনতাই বাঁচাবে জীবন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ১০, ২০২১ | ৪:৫৬
Link Copied Successfully!

করোনাকালেও আমরা দেখেছি কিছু মানুষ মাস্ক ব্যবহার না করে বুক ফুলিয়ে অবাধে চলাফেরা করেছে, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনোরকম তোয়াক্কা করেনি। তাদের এই উপেক্ষা ও অবহেলা আজ আমাদের কোথায় নিয়ে এসেছে, তা বলার অপেক্ষা রাখে না। প্রশাসন-মিডিয়া সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলতে বলতে যেন ক্লান্ত হয়ে একসময় একটুখানি থেমেও গিয়েছিল। আমাদের সামান্য অবহেলায় আজ আবার করোনার থাবার ভয়াবহ দৃশ্য দেখতে হচ্ছে।

আমাদের শুধু তিনটি বিষয় মেনে চলার দরকার ছিল করোনা নিয়ন্ত্রণের জন্য-সঠিক মানের মাস্ক পরা, ২০ সেকেন্ডব্যাপী ঘন ঘন হাত ধোয়া এবং জনসমাগম এড়িয়ে চলা। মৃত্যুর চেয়েও কি কঠিন ছিল এ তিনটি নিয়ম মেনে চলা? শেষের নিয়মটা অনেক সময় এবং অনেক ক্ষেত্রে মেনে চলা একটু কঠিন হলেও বাকি দুটি তো কঠিন ছিল না! মাস্কের কথাই যদি বলি-কে শোনে কার কথা! অনেকে মাস্ক ব্যবহার করলেও তা থুতনিতে ঝুলিয়ে কিংবা পকেটে ভরে কিংবা হাতে নিয়ে বুক ফুলিয়ে হেঁটে বেড়িয়েছে সাহসী সৈনিকের মতো! তাদের মধ্যে হাত ধোয়ার কোনো বালাই নেই। স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই নেই। তারা যেন বুঝতেই চায়নি, এটাই আমাদের বেঁচে থাকার সহজ ঠিকানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত এসব স্বাস্থ্যবিধি অস্বীকার করার কোনো উপায় নেই।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা