
দিনে বন্ধ থাকবে ফেরি চলাচল


করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ শনিবার থেকে দিনের বেলায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি। তবে সন্ধ্যার পর থেকে সীমিত পরিসরে কয়েকটি ফেরি চলবে। রাতে চলা ফেরিগুলোয় শুধু জরুরি প্রয়োজনে আসা যানবাহন, অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক পারাপার করবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়াত আহম্মেদ।
https://www.facebook.com/popularbdnews/videos/3011318405753058/
জানতে চাইলে শুক্রবার দিবাগত রাত সাফায়াত আহম্মেদ বলেন, ‘ঈদ ঘিরে দিনের বেলায় ফেরিতে ঘরমুখী যাত্রীর খুব চাপ থাকে। আপতত কাল (শনিবার) সকাল থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। শুক্রবার রাতেই সব কয়টি ফেরি নোঙর করা হবে। মন্ত্রণালয় থেকে এমন সিদ্ধান্তই আমাদের জানানো হয়েছে। তবে রাতে কতটি ফেরি ছাড়া হবে বা অন্য বিষয়গুলো এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’


সূত্র:প্রথম আলো
H/N




























