চাঁদপুরে শিল্পী-সাহিত্যিকরা পেলেন ১৩ লাখ ৯০ হাজার টাকা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ৭, ২০২১ | ৩:২০
Link Copied Successfully!

করোনা ভাইরাস কোভিড -১৯ সংক্রমনজনিত কারণে চাঁদপুর জেলার কর্মহীন শিল্পী ও সাহিত্যিকদের অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

অনুষ্ঠানে গত বছর (২০২০ সালে) করোনার প্রথম ধাপে আবেদন কারিদের মধ্য থেকে ১৩৯ জনকে ১০ হাজার টাকা করে ১৩ লক্ষ ৯০ হাজার টাকা প্রদান করা হয়। দাপ্তরিক কিছু কাজের জন্যে ২০২০ সালের এই চেকগুলো বিতরণে দীর্ঘ সময় বিলম্ব হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার কথা চিন্তা করেন। তাঁর চিন্তা থেকে কোন সেক্টরের মানুষ বাদ যায় না। এদেশের সবধরণের মানুষ যেন ভালো থাকেন সবসময়ই তিনি তা নিয়ে চিন্তা করেন এবং ভাবেন। আর তাই তিনি এই করোনাকালীন সময়ে অন্যান্য সেক্টরের মতো কর্মহীন শিল্পী সাহিত্যিকদের জন্যেও প্রনোদনা দিয়েছেন।

তিনি আরো বলেন, করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে প্রধানমন্ত্রী চাঁদপুরবাসীর জন্যে ২কোটি ৩৮ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। যা ইতিমধ্যে প্রত্যেক উপজেলায়, পৌরসভায়ও ইউনিয়নে বিতরণ করে দেয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনকে বিশেষ বরাদ্দ দিয়েছেন। গতকাল পর্যন্ত আমরা প্রায় ৪ হাজার অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা রয়েছে আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্যে দোয়া করবেন।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ আয়াজ মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার প্রমুখ।

বিজ্ঞাপন

জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য শহিদ পাটোয়ারী ও সাংবাদিক এমআর ইসলাম বাবু’র যৌথ সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা