কচুয়ায় একটি সরকারি ঘর বদলে দিতে পারে আনোয়ারা বেগমের জীবন

Default User
শান্ত ধর, কচুয়া
আপডেটঃ এপ্রিল ২৯, ২০২১ | ৭:৫৬
Link Copied Successfully!

স্বামী পরিত্যাক্ত আনোয়ারা বেগম। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে জরাজীর্ণ ঘরে বসবাস করছেন। প্রায় ২৫ বছর আগে দ্বিতীয় বিয়ে করে চট্টগ্রামে চলে যান স্বামী করম আলী মিয়া। সে থেকে অন্যের বাড়ি কাজ করে ২ছেলে মেয়েকে আগলে ধরে বড়ো করেছেন আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম কচুয়া উপজেলার খলাগাঁও গ্রামের করম আলীর স্ত্রী। জীর্ন শীর্ণ ঘরে প্রায় ২৫ বছর ধরে বসবাস করছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে আনোয়ারা বেগম বলেন, প্রায় ২৫ বছর পূর্বে করম আলীর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তার গৃহে রেহেনা আক্তার (২২) ও শাহাদাত হোসেন (২১) নামের দুটি সন্তানের জন্ম হয়। জন্মের পর ছেলে ও মেয়ে পৃথিবীর আলোর মুখ দেখেনি। অভাব ও অন্যান্য কারনে স্বামী করম আলী দ্বিতীয় বিয়ে করে চট্টগ্রামে চলে যান। পরবর্তীতে আনোয়ারা বেগম দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তার বাবার বাড়ি বরুড়া উপজেলার একবাড়িয়া গ্রামে তার গরীবী পিত্রালয় গিয়ে আশেপাশের মানুষের বাড়িতে কাজ করে ছেলে মেয়েদের নিয়ে বেচেঁ থাকার স্বপ্ন দেখছেন। এরই মধ্যে মেয়ে রেহেনা আক্তারকে বিয়ে দেয়া হলেও তারো বেশিদিন স্বামীর সংসার করা ভাগ্যে জুটেনি। চোখে কম দেখায় তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। অর্থ ও সামর্থ্য না থাকায় একমাত্র ছেলে শাহাদাত হোসেনকেও লেখাপড়া করাতে পারেনি। বর্তমানে ভিটে না থাকায় অন্যের ভিটায় কুড়েঘরে বসবাস করছেন তারা।

আনোয়ারা বেগমের পুত্র শাহাদাত হোসেন বলেন,আমার বাবা থেকেও নেই। দীর্ঘ ২৫ বছর বাবা কোনো আমাদের খোজখবর রাখেনি। অর্থ ও সম্পত্তি না থাকায় অন্যের কুড়েঘরে কোনো রকম দিনকাটচ্ছি। মা অন্যের বাড়িতে কাজ করে ও নানার বাড়ির সহযোগিতা নিয়ে খলাগাঁও গ্রামে চার শতাংশ ভিটির জায়গায় ক্রয় করলেও অর্থের অভাবে ঘর নির্মান করতে পারছি না।
স্থানীয় অধিবাসী যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস মিয়া বলেন, আনোয়ারা বেগম আমার বাড়ির প্রতিবেশী হন। তিনি দুই ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে মানবেতর জীবন যাপন করছেন। একটু বৃষ্টি এলইে তার ঘরের বসবাস অনুপযোগী হয়ে পড়ে। সরকারি পৃষ্ঠপোষকতায় তাদের একটি ঘর উপহার দিতে আমি ইউএনও মহোদয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষন করছি।
খলাগাঁও গ্রামের অধিবাসী মো. আব্দুল করিম বলেন, আনোয়ার বেগমের দু:খের যেন শেষ নেই। দু:খের সাথেই তার বসবাস। প্রতিনিয়ত যুদ্ধ করে জীবন সংগ্রামে চালিয়ে যাচ্ছেন তিনি। একটি সরকারি ঘর পেলে বদলে যাবে তার পরিবারের জীবন।

বিজ্ঞাপন

শাজুলিয়া দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলী বলেন, অভাবী পরিবারটি আমার কাছে এসেছিলেন। শুনেছি আনোয়ারা বেগমের পরিবারটি খুবই নিরীহ। ছেলে ও মেয়ে নিয়ে খুবই কষ্টের জীবন কাটাচ্ছেন তারা।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ বলেন, আমি বিষয়টি শুনে তাৎক্ষনিক পিআইওকে ওই নারীকে মানণীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ সরকারি ঘর দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব